দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৭ অক্টোবর) সূচকের নিম্নমুখী প্রতিক্রিয়ায় লেনদেন চলছে। এ সময় প্রধান সূচক ডিএসইএক্স ১২ দশমিক ৯৪ পয়েন্ট বা শূন্য দশমিক ২৪ শতাংশ কমে ৫ হাজার ৩৮৬ দশমিক ৬০ পয়েন্টে অবস্থান করছিল।
ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, একই সময়ে ডিএসইর ব্লু-চিপ সূচক ডিএস-৩০ ৪ দশমিক ৭৭ পয়েন্ট বা শূন্য দশমিক ২৩ শতাংশ কমে ২ হাজার ৮৫ দশমিক ৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে। শরিয়াহ সূচক ডিএসইএস ৪ দশমিক ৩০ পয়েন্ট বা শূন্য দশমিক ৪১ শতাংশ কমে ১ হাজার ৪৯ দশমিক ১৩ পয়েন্টে অবস্থান করছিল।
এ সময় ডিএসইতে মোট ৬ কোটি ১০ লাখ ৯৮ হাজার ৮৭৫টি শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনের সংখ্যা ছিল ৫৮ হাজার ৫৫৯টি। আর মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৬৪৭ কোটি ২৬ লাখ টাকা।
বাজারের সার্বিক চিত্রে দেখা যায়, এ সময় ৯৫টি প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে। বিপরীতে দর কমেছে ২১১টি প্রতিষ্ঠানের এবং অপরিবর্তিত ছিল অন্যান্য প্রতিষ্ঠানের শেয়ারদর।
অনলাইন ডেস্ক 



















