০৭:২৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

বিশ্বের শীর্ষ ১০ ব্যাংকের পাঁচটিই চীনের

বিশ্বের সবচেয়ে বড় ১০টি ব্যাংকের মধ্যে পাঁচটিই চীনের। শুধু তা-ই নয়, মোট সম্পদের হিসাবে বিশ্বের শীর্ষ চারটি ব্যাংকও দেশটির। তালিকার প্রথম স্থানে রয়েছে চীনের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অব চায়না (আইসিবিসি)। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ব্যাংক জেপি মরগান চেজ রয়েছে বিশ্ব তালিকার পঞ্চম স্থানে।

এসঅ্যান্ডপি গ্লোবাল মার্কেট ইন্টেলিজেন্সের ২০২৬ সালের এপ্রিলের তালিকা অনুযায়ী, ২০২৫ সালের শেষ নাগাদ ব্যাংকগুলোর আর্থিক বিবরণীর ভিত্তিতে এ অবস্থান নির্ধারণ করা হয়েছে। ব্যাংকগুলোর ঋণ, বিনিয়োগ ও নগদ অর্থসহ মোট সম্পদের পরিমাণ বিবেচনায় নেওয়া হয়েছে।

তালিকার শীর্ষে থাকা আইসিবিসির মোট সম্পদের পরিমাণ ৭ লাখ ৬৫ হাজার কোটি ডলার। দ্বিতীয় স্থানে রয়েছে চীনের এগ্রিকালচারাল ব্যাংক অব চায়না, যার সম্পদ ৬ লাখ ৯৭ হাজার কোটি ডলার। তৃতীয় স্থানে থাকা চায়না কনস্ট্রাকশন ব্যাংকের সম্পদ ৬ লাখ ৫২ হাজার কোটি ডলার। আর ৫ লাখ ৪৮ হাজার কোটি ডলার সম্পদ নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ব্যাংক অব চায়না।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বিশ্বের পঞ্চম বৃহত্তম ব্যাংক যুক্তরাষ্ট্রের জেপি মরগান চেজ। ব্যাংকটির সম্পদের পরিমাণ ৪ লাখ ৪২ হাজার কোটি ডলার। সে হিসাবে, শীর্ষে থাকা আইসিবিসির সম্পদ জেপি মরগান চেজের তুলনায় প্রায় ৭৩ শতাংশ বেশি।

তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের ব্যাংক অব আমেরিকা। এর সম্পদের পরিমাণ ৩ লাখ ৪১ হাজার কোটি ডলার। সপ্তম স্থানে ফ্রান্সের বিএনপি পারিবা, যার সম্পদ ৩ লাখ ২৮ হাজার কোটি ডলার। যুক্তরাজ্যের এইচএসবিসি ৩ লাখ ২১ হাজার কোটি ডলার সম্পদ নিয়ে অষ্টম স্থানে রয়েছে।

নবম স্থানে থাকা ফ্রান্সের ক্রেডিট অ্যাগ্রিকোলের সম্পদের পরিমাণ ৩ লাখ ১৫ হাজার কোটি ডলার। আর ২ লাখ ৬৭ হাজার কোটি ডলার সম্পদ নিয়ে দশম স্থানে রয়েছে চীনের পোস্টাল সেভিংস ব্যাংক অব চায়না।

বিশ্বের বৃহত্তম ব্যাংকগুলোর তালিকায় চীনের এই শক্তিশালী অবস্থানের পেছনে দেশটির আর্থিক ব্যবস্থার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পরিবার ও ব্যবসাপ্রতিষ্ঠানের বিপুল সঞ্চয় ব্যাংকে জমা হয়। এসব আমানতের ভিত্তিতে ব্যাংকগুলো অর্থনীতির বিভিন্ন খাতে ঋণ ও বিনিয়োগ করে।

জনপ্রিয় সংবাদ

বিশ্বের শীর্ষ ১০ ব্যাংকের পাঁচটিই চীনের

প্রকাশিত : ০৯:৩৪:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬