০৫:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

বিনিয়োগকারীরা হারালো ১ হাজার ৮০২ কোটি টাকা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৩:২৭:০৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • 42

গত সপ্তাহে (২০-২৪ সেপ্টেম্বর) দেশের শেয়ারবাজারে মূল্যসূচকের উত্থান হয়েছে। তবে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বা বিনিয়োগ কমেছে এক হাজার ৮০২ কোটি টাকা। যে সপ্তাহটিতে লেনদেন বেড়েছে ৪১ শতাংশ।

জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৯২ হাজার ৩৭৩ কোটি টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯০ হাজার ৫৭১ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীদের পোর্টফোলিও কমেছে এক হাজার ৮০২ কোটি টাকা বা দশমিক ২৬ শতাংশ।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩ হাজার ৯২৮ কোটি ৫৯ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৭৭৪ কোটি ৩৮ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে এক হাজার ১৫৪ কোটি ২১ লাখ টাকার বা ৪১ শতাংশ।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৬ পয়েন্ট বা দশমিক ৮৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৫৭৮ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৯ পয়েন্ট বা দশমিক ৮১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১৫৯পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৬ টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৫২ টির বা ৬৫ দশমিক ২৮ শতাংশের, কমেছে ১০৫ টির বা ২৭ দশমিক ২০ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ২৯ টির বা ৭ দশমিক ৫১ শতাংশের।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৯১ কোটি ৩৭ লাখ টাকার। সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৭৬ পয়েন্ট বা এক শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪৯১২ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ২৯৭ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৯৮ টির দর বেড়েছে, ৮২ টির দর কমেছে এবং ১৭ টির দর অপরিবর্তিত রয়েছে।

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগকারীরা হারালো ১ হাজার ৮০২ কোটি টাকা

প্রকাশিত : ০৩:২৭:০৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬