১২:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

শেয়ারবাজারে আগের ধারাবাহিকতায় পতন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত দুই সপ্তাহের ন্যায় চলতি সপ্তাহও পতনে শুরু হয়েছে এবং আজ সোমবারে একই ধারা অব্যাহত ছিল। এর আগের দুই সপ্তাহ সেই পতন বুধবার পর্যন্ত অব্যাহত ছিল। এছাড়া ওই দুই সপ্তাহেরই শেষ কার্যদিবসে উত্থান হয়েছিল। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার (৩১ আগস্ট) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৫৯৮ পয়েন্টে। যা রবিবার কমেছিল ৪১ পয়েন্ট। এর আগে গত সপ্তাহের ৪ কার্যদিবসের মধ্যে বৃহস্পতিবার ১৬ পয়েন্ট বাড়লেও বাকি ৩ কার্যদিবসের মধ্যে মঙ্গলবার ৩ পয়েন্ট, সোমবার ৭৯ পয়েন্ট ও রবিবার ৬৪ পয়েন্ট কমেছিল। এরও আগের সপ্তাহের বৃহস্পতিবার ১৬ পয়েন্ট বাড়লেও তার আগের ৬ কার্যদিবসের টানা পতনে সূচক কমে ১৩৪ পয়েন্ট।

আজ ডিএসইতে ৪৭৭ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৫১৮ কোটি ৩ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৪০ কোটি ৭৮ লাখ টাকার বা ৮ শতাংশ।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৯ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১২৮ টি বা ৩২.৯০ শতাংশের। আর দর কমেছে ১৯২ টি বা ৪৯.৩৬ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৬৯ টি বা ১৭.৭৪ শতাংশের।

অপরদিকে সিএসইতে সোমবার ১৬ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২০২ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬১ টির, কমেছে ১১৩ টির এবং পরিবর্তন হয়নি ২৮ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫০৬৯ পয়েন্টে। আগেরদিন সিএসইতে ১১ কোটি ২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক কমেছিল ৭৫ পয়েন্ট।

জনপ্রিয় সংবাদ

শেয়ারবাজারে আগের ধারাবাহিকতায় পতন

প্রকাশিত : ০৫:০১:৪৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬