টপ টেন গেইনারের শীর্ষে বুধবার (১২ আগস্ট) উঠে এসেছে সায়হাম টেক্সটাইল। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। এদিন কোম্পানিটির শেয়ার দর ৭ দশমিক ৮১ শতাংশ বৃদ্ধির মাধ্যমে টপটেন তালিকার শীর্ষে উঠেছে।
এদিন ডিএসইতে টপ টেন গেইনারের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- বিডি ল্যাম্পসের ৬ দশমিক ৭৬ শতাংশ, প্রাইম ইন্স্যুরেন্সের ৫ দশমিক ৬৬ শতাংশ, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের ৪ দশমিক ৫৩ শতাংশ, সায়হাম কটনের ৪ দশমিক ৫০ শতাংশ, জেএমআই হসপিটালের ৪ দশমিক ৪৯ শতাংশ, কুইন সাউথের ৪ দশমিক ৪০ শতাংশ, মালেক স্পিনিংয়ের ৪ দশমিক ৩৩ শতাংশ, খান ব্রাদার্সের ৪ দশমিক ৩৩ শতাংশ ও বিডি অটোকারের ৩ দশমিক ৯৭ শতাংশ শেয়ার দর বেড়েছে।
অনলাইন ডেস্ক 
















