১১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

দেড় বছর পর জম্মু-কাশ্মীরে ইন্টারনেট চালু

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৭:৩৩:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১
  • 97

দীর্ঘ দেড় বছর পর ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে ইন্টারনেট সেবা চালু হয়েছে।

শুক্রবার জম্মু-কাশ্মীরের স্থানীয় সরকারের মুখপাত্র রোহিত কানসাল বলেন, পুরো জম্মু-কাশ্মীরে পুনরায় ফোর-জি মোবাইল ইন্টারনেট সার্ভিস চালু করা হয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের।

২০১৯ সালের আগস্টে ভারত সরকার মুসলিম অধ্যুষিত কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেওয়ার পর সেখানে ইন্টারনেট আর ফোন বন্ধ করে দেয়া হয়েছিল। গোটা বিশ্ব থেকে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  এক্সলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

৭২ দিন বন্ধ থাকার পর প্রথমে জম্মু-কাশ্মীরে ল্যান্ডফোন সংযোগ ও পোস্টপেইড মোবাইল সেবা চালু করা হয়।

গত বছরের পয়লা জানুয়ারি এসএমএস পরিষেবা চালু হয়। এর ২৫ দিন পর ২-জি ইন্টারনেট চালু করা হয়েছিল।

১৮ মাস পর ৪জি ইন্টারনেট চালুর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জাতীয় কনফারেন্সের নেতা তথা সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ।

আরো পড়ুন- ইউরোপের তিন দেশের কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া

জনপ্রিয় সংবাদ

দেড় বছর পর জম্মু-কাশ্মীরে ইন্টারনেট চালু

প্রকাশিত : ০৭:৩৩:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১