১২:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১২:৩৩:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০
  • 142

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

আজ বুধবার (২৯ জুলাই) প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক অডিও বার্তায় দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন এবং এটি মোবাইল ব্যবহারকারীদের কাছে তাঁদের মোবাইল ফোনের মাধ্যমে পাঠানো হচ্ছে।’

আরও পড়ুন :- লঞ্চে মোটরসাইকেল নিষিদ্ধ

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘আসসালামু আলাইকুম, আমি শেখ হাসিনা, বছর ঘুরে আবার পবিত্র ঈদুল আজহা আমাদের মাঝে এসেছে। আমি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আপনাকে এবং আপনার পরিবারের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি।’ তিনি আশা প্রকাশ করেন, করোনাভাইরাস মহামারির সব অন্ধকার কাটিয়ে ঈদুল আজহা সবার মাঝে আনন্দ বয়ে আনবে।

প্রধানমন্ত্রী ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জনগণের কল্যাণে আত্মনিয়োগ করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

আরও পড়ুন :- দেশি মাছ রক্ষার আহ্বান প্রধানমন্ত্রীর 

বার্তাটির শেষে,  তিনি করোনাভাইরাসের বিস্তার বন্ধে স্বাস্থ্য নির্দেশিকাগুলো যথাযথভাবে অনুসরণ করার জন্য সবাইকে অনুরোধ জানিয়ে সবার উদ্দেশে বলেন, ‘ভালো থাকুন এবং সুরক্ষিত থাকুন, ঈদ মোবারক।’

জনপ্রিয় সংবাদ

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১২:৩৩:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০